Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার

 

প্রদীপ কুমার সিংহ

মর্মান্তিক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। এলাকায় চাঞ্চল ছড়ায়। মৃত মহিলার নাম লতিকা অধিকারী (২৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি এলাকায়। সোমবার স্বামী কৃষ্ণ অধিকারী ও নিজের শিশুকে নিয়ে বারুইপুর পদ্মপুকুর এলাকায় আসে।

বারুইপুর পদ্মপুকুর বাইপাস সংলগ্ন ক্রসিং এ রাত্রি এগারোটা নাগাদ অস্থির বাড়িতে ফেরার সময় একটি মাল বোঝাই চার চাকার পিকআপ গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয় কৃষ্ণ দেবী। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে বারুইপুর কাছারি বাজার থেকে গোবিন্দপুর দিকে একটি মাল বোঝাই চার চাকার পিকআপ ভ্যান, পদ্মপুকুর থেকে আমতলা গামী বাইকে ধাক্কা মারে। বাইকে স্বামী,স্ত্রী এবং মাঝখানে বসে থাকা বাচ্চা ছিটিয়ে পড়ে। বাচ্চা এবং স্ত্রী বলেরো পিকআপ ভ্যানের তলায় ঢুকে যায়। বাচ্চাটি অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেও গাড়ির পেছনের চাকায় লতিকা দেবীর মাথাপিষে গিয়ে গুতর আহত হয় ঘটনাস্থলেই ।

মহিলাকে নিয়ে বেশ কিছুক্ষণ স্বামী কোলের উপরে নিয়ে বসে থাকে। উত্তেজিত জনতা গাড়ির ড্রাইভারকে ধরতে গেলে ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ড্রাইভার ও খালাসীকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে বারুইপুর থানার খবর দেওয়া হয় তাই স্থানীয় মানুষের পক্ষ থেকে। বারুইপুর থানার পুলিশ খবর পেয়ে তরী ঘড়ি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লতিকা দেবীর কে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। গাড়ির ড্রাইভার ও খালাসিকে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার লতিকা দেবীর দেহটি পুলিশ ময়নাতন্ত্রের জন্যে পাঠায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

Related News

Also Read