রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন কারা মন্ত্রীর পুত্র তথা কাঁথি পুরসভা উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি। আইনজীবি মারফত শুভেন্দু অধিকারীর ইমেইলে নোটিশ পাঠালেন সুপ্রকাশ।ফলে যুব তৃনমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে কার্যত বিপাকে পড়লেন তৃনমূল সাংসদ শিশির অধিকারীর মেজ ছেলে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
গত কয়েকদিন আগে রামনগরের জনসভা থেকে শুভেন্দু অধিকারী শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তারপরেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন মঙ্গলবার।


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির নিজের বিধানসভা কেন্দ্রে রামনগরে পথসভাকে তাঁকে গ্রেফতারের দাবিতে করেন শুভেন্দু । এরপর বক্তব্য রাখতে গিয়ে কারামন্ত্রী ও তার পুত্রকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ।বলেন তোমার রাষ্ট্রপতি দেখতে কেমন বাবা। এখন তো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে বাবা। তোমার মালিক তো নবান্ন থেকে ক্ষমা চায়, আর তুমি পরের দিন ক্ষমা চাও। কি যন্ত্রণা? অখিল বাবু আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ! সে আবার বড় নেতা? সে গ্যাজুয়েট নয় কাঁথি কলেজের সভাপতি। রামনগরের সমিতির ভোটার নয়, বলাগেড়িয়া ব্যাঙ্কের সভাপতি। বিরাট নেতা? সামনে ৪ টা পুলিশ পিছনে ৪ টা পুলিশ। ২০১৮ সালের পরে পার্টিতে এসে কত বড় বড় কথাবার্তা।

পাল্টা উত্তর দেন সুপ্রকাশ গিরি! তিনি বলেন ” একজন ( শুভেন্দু অধিকারী) ওপেন ইনভারসিটি পাস করা ছেলে, যার কোন শিক্ষাদীক্ষা নেই, অপরকে দোষারোপ করছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি শুভেন্দু অধিকারী নেতাজি ওপেন ইনভারর্সিটি থেকে পাশ করেছে। সেই সার্টিফিকেট তৈরি করতে গিয়ে জালিয়াতি করেছেন। ২০০৭ কারণ পরীক্ষা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী হয়ে অন্য একজন পশ্চিম মেদিনীপুরে বেলদা পরীক্ষা দিতে গিয়েছিলেন।আমি যে কলেজে পড়াশোনা করেছি শুভেন্দু অধিকারী সেই কলেজের নাম শুনেছি নাকি জানি না? কোলাকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছি। শুধু স্নাতকোত্তর নয়, পোস্ট গ্রাজুয়েটে ম্যানেজমেন্ট করেছি। শুভেন্দুবাবু জানাবে বা কি করে? শিক্ষার ক্ষেত্রের জালিয়াতি করেছে।
এরপরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনী নোটিশ পাঠানোর কথা জানিয়েছিলেন সুপ্রকাশ গিরি।সেই ঘোষনা মত মঙ্গলবার শুভেন্দুকে নোটিশ পাঠায় মন্ত্রী পুত্র ।
এই বিষয়ে শুভেন্দু অধিকারীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি






