Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

বৃদ্ধাবাসের আবাসিকদের সাথে রাখী বন্ধন উৎসব পালন করলো পড়ুয়ারা।


পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একটি বেসরকারি স্কুল টেকনো ইন্ডিয়া স্কুলের উদ্যোগে আয়োজিত হলো রাখীবন্ধন উৎসব। বিগত বছরের মতো এবারেও স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কোলাঘাট এলাকায় দুটি বৃদ্ধাবাসে পালন করা হলো এই রাখীবন্ধন উৎসব। বৃহস্পতিবার মূলত স্কুলের ছোটছোট ছেলেমেয়েদের হাতে প্রস্তুত করা রাখী পরিয়ে দেওয়া হয় বৃদ্ধাবাসের আবাসিকদের।



এদিন প্রথমে রাইন বৃদ্ধাবাসে এবং পরে রায়চক বৃদ্ধাবাসে পালন করা হলো এই রাখীবন্ধন উৎসব। এদিন স্কুলের ছোটছোট ছেলেমেয়েরা বৃদ্ধাবাসের আবাসিকদের কাছে প্রদর্শন করে নাচ,গান ও আবৃত্তি।


এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুলের প্রিন্সিপ্যাল সুমন চট্টোপাধ্যায়,এছাড়াও ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

Related News

Also Read