Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩৩ শুক্রবার ( ১০ই জুলাই, ২০২৬ )

কাঁথি পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎস্যকের বাইক চুরি

কাঁথি শহরে আবার বাইক চুরি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবার খোদ কাঁথি পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র ইউ পি এইচ সি-২ এর ক্যাম্পাস থেকে ডাক্তারবাবু বাইক নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতকারী যুবক।

এই স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক তথা পৌরসভার স্বাস্থ্য বিভাগের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক এর হিরো সুপার স্প্লিন্ডার বাইক যার রেজিস্ট্রেশন নম্বর ডব্লিউ বি ৩২ এ বি ১১৫৭ বুধবার সকালে নিয়ে পালিয়ে যায়।

স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন পরিবারের সিসি ক্যামেরার তথ্য থেকে জানা গেছে দুষ্কৃতকারী ওই স্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্পাসে ১০.৩৩ টা নাগাদ প্রবেশ করে। তারপর ১১.১ টা নাগাদ বাইকটি গড়িয়ে গড়িয়ে ক্যাম্পাসের বাইরে নিয়ে যায়। এই তথ্য ডাঃ অনুতোষ বাবু পুলিশকে সরবরাহ করেছেন।

কাঁথি থানা সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে বাইক ব্যবহারকারী মানুষজনের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Related News

Also Read