Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। বিদ্যুৎ দপ্তরের জেলা আধিকারিকের কাছে ডেপুটেশন ।।

পূর্ব মেদিনীপুর জেলায় স্মার্ট প্রিপেড মিটার লাগানোর প্রচেষ্টা বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে,অতি সত্বর বন্ধ ও খারাপ মিটার পরিবর্তন, লোডশেডিং – লো ভোল্টেজ সমস্যার সমাধান, কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ, গৃহস্থ গ্রাহকদের ক্ষেত্রে মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড়, কৃষি বিদ্যুৎ গ্রাহকদের থেকে নেওয়া অতিরিক্ত টাকা অবিলম্বে ফেরত প্রভৃতি ১৩ দফা দাবিতে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে রিজিওনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়।



কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের পক্ষে সুনীল ঘোড়ই,প্রদীপ দাস, নারায়ণ চন্দ্র নায়ক,শংকর মালাকার,নন্দ মন্ডল, মহসীন আলি খান প্রমুখ। রিজিওনাল ম্যানেজার ডেপুটেশনের সময় উপস্থিত না থাকায় গ্রাহকরা গেট অবরোধ করেন। ফলস্বরূপ তিনজন ডিভিশনাল ম্যানেজার সংগঠনের প্রতিনিধিদের সাথে দেখা করে স্মারকলিপি নেন।



আগামী সোমবার রিজিওনাল ম্যানেজার দেখা করবেন বলে আশ্বাস দেন।

Related News

Also Read