Select Language

[gtranslate]
৩০শে আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ১৪ই জুলাই, ২০২৬ )

কাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আমাদের পাড়া আমাদের সমাধান

কাঁথি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ১০১,১০২ নং এবং ছয় নম্বর ওয়ার্ডের ১০৩ নং বুথের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, ডেপুটি ম্যাজিস্ট্রেট শান্ত চক্রবর্তী, ডেপুটি ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি রায়, পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিয় কুমার দাস, কাউন্সিলর দেবাশিস পাহাড়ী,পৌর আধিকারিক অলোক চৌধুরী, প্রদীপ কুমার মান্না সহ অন্যান্য আধিকারিক গণ।

ভাইস চেয়ারম্যান তাঁর বক্তব্যে, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়শ্রী প্রশংসা করেন। এই ক্যাম্পে পাঁচ নম্বর ও ছয় নম্বর ওয়ার্ডের বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। উনারা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আবেদন করেছেন। আগামী কিছু দিনের মধ্যে এই সব প্রকল্প গুলির কাজ শুরু হবে। ক্যাম্পে দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন আবেদন ও করা যাচ্ছে।

Related News

Also Read