একসময় অধিকারীদের গড় বলে পরিচিত কাঁথিতেই শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোঁড়া দুরত্বে কলেজ মাঠে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী-শিশির অধিকারীদের বেনজির আক্রমন শানালেন তৃনমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।দাবি করলেন তার নাম করে রাজনীতির অক্সিজেন পাচ্ছেন শুভেন্দু অধিকারী।পাশাপাশি অভিযোগ করেছেন সিবিআই-ইডি-এনআইয়ের জামিন করিয়ে দেওয়ার নামে টাকা তুলছে শুভেন্দু !
শনিবার কলেজ মাঠের সভামঞ্চ থেকে অধিকাংশ আক্রমণের নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবার। শুভেন্দু অধিকারীর নাম করে আর পরিবারের অন্য সদস্যদের নাম না নিয়ে একের পর এক দুর্নীতির পর্দা তুলেছেন অভিষেক।যদিও এই সকল অভিযোগের জবাব দিতে চাননি শুভেন্দু অধিকারী। বরং কটাক্ষ করে বলেন ওই নাবালকের কথার কী উত্তর দেব!

কাঁথির সভামঞ্চে দাঁড়িয়ে অভিষেকের দাবি উনি তো ফুটেজ খেতে আমার নাম ব্যবহার করেন। আবার দিল্লিতে নম্বর বাড়াতেও আমার নাম ব্যাবহার করেন। যান আমার নাম ধার দিলাম ওঁকে। আমার নাম যতবার নেবে তত রাজনৈতিক অক্সিজেন পাবে।
কটাক্ষ করেছেন ও তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছে বলে ওই দলের শনি, রাহুর সঙ্গে কেতুর দশাও শুরু হয়েছে। দুর্নীতির জন্যে আমাকে চার বছর জেলে রাখলে ওর ৪০ বছর জেল হওয়া উচিত। ইডি, সিবিআই এবং সিআরপিএফের অনৈতিক নিরাপত্তা না থাকলে মানুষ এদের ধরে পেটাত।
এরপরেই ডায়মন্ড হারবারের সাংসদের বিস্ফোরক অভিযোগ আগে হলদিয়া থেকে তোলাবাজি করত শুভেন্দু। এখন তো ওসব বন্ধ করে দিয়ছি। এখন কোথা থেকে তোলাবাজি করে জানেন? সিবিআই-ইডি-এনআইয়ের জামিন করিয়ে দেওয়ার নামে টাকা তোলেন।






