Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। টেনিস কোর্টকে বিদায় জানালেন রজার ফেডেরার ।।

অবসর ঘোষণা করলেন রজার ফেডেরার। লেভার কাপের পর আর প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন না বলে জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

সোশ্যাল মিডিয়ায় চার পাতার আবেগঘন বার্তায় ফেডেরার জানিয়ে দিলেন, লন্ডনে পরের সপ্তাহ থেকে শুরু হতে চলা লেভার কাপই তাঁর শেষ এটিপি টুর্নামেন্ট হতে চলেছে। এর পরেও টেনিস খেলবেন তিনি, টেনিসের সঙ্গে যোগাযোগও থাকবে তাঁর। কিন্তু গ্র্যান্ড স্ল্যামে আর দেখা যাবে না ফেডেক্সকে। 


ফেডেরার টেনিস-জীবনে ছ’বার অস্ট্রেলিয়ান ওপেন, এক বার ফ্রেঞ্চ ওপেন, আট বার উইম্বলডন এবং পাঁচ বার ইউএস ওপেন জিতেছেন। এ ছাড়া ২০১৪ সালে সুইৎজারল্যান্ডের হয়ে ডেভিস কাপ জেতেন। তিন বার হপম্যান কাপ জিতেছেন। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ডাবলসে সোনা জেতেন। সিঙ্গলসে ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপো পান। এ ছাড়াও ছ’বার এটিপি ট্যুর চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।


দিনকয়েক আগে মহিলাদের সার্কিট থেকে বিদায় নিয়েছিলেন সেরিনা উইলিয়ামস। এবার রজার ফেডারারও জানিয়ে দিলেন তিনি সরে দাঁড়াচ্ছেন। দুই গ্রেটের টেনিস জার্নি শেষ হয়ে গেল প্রায় একই সময়ে।

Related News

Also Read