প্রদীপ কুমার সিংহ
ভারতের জাতীয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বারুইপুর কমলা ক্লাবের ভবনে বর্ধিত সভা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর জেলার প্রদেশ কংগ্রেসের সভাপতি তপন মন্ডল, কাকদ্বীপ, গোসোবা, বাসন্তী, ভাঙ্গর, বারুইপুর, নামখানা সহ বিভিন্ন অঞ্চলে প্রদেশ কংগ্রেসের সভাপতিরা ও প্রদেশ কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য প্রতাপ মন্ডল সহ প্রায় ১৫০ জন কংগ্রেস কর্মী।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রদেশ কংগ্রেসের সভাপতি তপন মন্ডল বলে দক্ষিণ ২৪ পরগনা জেলাকে কংগ্রেসের সংগঠনিক পক্ষ থেকে তিনটে ভাগ করা হয়েছে, বারুইপুর সাংগঠনিক অঞ্চল, ডায়মন্ড হারবার সাংগঠনিক অঞ্চল ও ক্যানিং ক্যানিং সাংগঠনিক অঞ্চল। রবিবার বারুইপুর সাংগঠনিক অঞ্চলের বিভিন্ন নেতা কর্মীরা এই অনুষ্ঠানে আসেন। সর্বভারতীয় প্রদেশ কংগ্রেসের সম্পাদক রাহুল গান্ধী বলেছেন ২০২৬ পশ্চিমবাংলা বিধানসভা ভোটে একক ভাবে প্রদেশ কংগ্রেস লড়াই করবে। কোন পার্টির সঙ্গে জোট গঠন করে বিধানসভা ভোটে লড়বে না। তাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই বর্ধিত সভার আয়োজন করে। রাহুল গান্ধী পশ্চিমবাংলা রাজ্য কমিটিকে নির্দেশ দেন প্রত্যেকটি অঞ্চলের ভূমিপুত্রদের তিনটি করে নাম দিতে হবে তার মধ্যে থেকে একজনের নাম বিধানসভা নির্বাচনে জন্য ঘোষণা করা হবে। ২০০৬ সাল থেকে ২৬ সাল পর্যন্ত এই কুড়ি বছরে প্রদেশ কংগ্রেসের কর্মকর্তারা অনেকটাই বসে গিয়েছিল যেহেতু বিভিন্ন দলের সঙ্গে জোট করে বিভিন্ন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল।

তাতে প্রদেশ কংগ্রেসের ফল খুবই খারাপ হয়েছে। ভোটের পার্সেন্টেজ হিসেবেও তলানিতে থেকেছে এই দল। তাই ২০২৬ এর পশ্চিম বাংলা বিধানসভা ভোটে প্রদেশ কংগ্রেস একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই বর্ধিত সভার অনুষ্ঠান থেকে এলাকার প্রত্যেক কংগ্রেস কর্মীকে আবার ভোটের জন্য মাঠে নামার আহ্বান জানান। যদি বিধানসভাতে কোন আসনাও পাই তাহলে প্রদেশ কংগ্রেসের কর্মীদের মনোবল তুঙ্গে থাকবে। আগামী দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মিছিল মিটিং বেশি করে করা হবে। যাতে মানুষের বিশ্বাস অর্জন করা যায়।





