Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

স্কুলের জমি দখল ও বাউন্ডারি নির্মাণে বাধা

প্রদীপ কুমার সিংহ :-  স্কুলের বাউন্ডারি দেওয়াল দেওয়াতে প্রতিবেশী অসুবিধা হয়। এবং সেই কাজ বন্ধ করে দেয়। স্থানীয় সূত্রে খবর প্রমোটিং এর কারণে স্কুলের জমি দখলের চেষ্টা। ঘটনায় কাউন্সিলারের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ। আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ পুরসভার।

রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত পৌরসভার অফিসের পাশে হরিনাভী সুভাষিণী বালিকা বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ। সম্প্রতি স্কুলের বাউন্ডারি দেওয়ার কাজ শুরু হয়েছিল। সেই কাজে পৌরসভা থেকে বাধা দেওয়া হয়। স্কুলের জায়গা থেকে জমি ছাড়তে হবে সেই দাবিতে এই কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ প্রধান শিক্ষিকার। তার অভিযোগ স্থানীয় কাউন্সিলার বিষয়টি নিয়ে তাদের উপর চাপ তৈরি করছেন। কারা অভিযোগ জানিয়েছে সেই বিষয়টিও পৌরসভা জানায় নি বলে অভিযোগ। প্রমোটিং করার কারণে এই চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এটি একটি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেই সঙ্গে এখানে সকালে প্রাথমিক স্কুলের ক্লাস হয়।স্কুলে প্রায় ১৭০০ ছাত্রী রয়েছে । তাদের নিরাপত্তার স্বার্থে বাউন্ডারি দেওয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা। স্থানীয় বাসিন্দা অলোকনাথ ভট্টাচার্য জানান তিনি একজন সংগীত শিক্ষক। স্কুলের পাশ থেকে ৮ ফুট রাস্তা আছে তার বাড়িতে যাওয়ার। তার কাছে বহু ছাত্র-ছাত্রী গান শিখতে আসে গাড়ি নিয়ে। তাতে তাদের অসুবিধা হয়। তাই ওই রাস্তাটাকে ১১ ফুট চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে।পৌরসভার কাছে অভিযোগ জানানো হয়েছে। স্কুলের মধ্যে খানিকটা তার জায়গা আছে বলে দাবি করেন তিনি । তাই স্কুলের কাছ থেকে রাস্তার জন্য আবেদন জানানো হয়েছে। আগামীদিনে ফ্ল্যাট করার পরিকল্পনা আছে বলে জানান বাড়ির মালিক অলোকনাথ ভট্টাচার্য । যদিও পুরো বিষয়টি তিনি চেয়ারম্যানের উপর ছেড়েছেন। বিষয়টি নিয়ে পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানান তিনটি চিঠি পেয়েছে পৌরসভা। রাস্তা বন্ধ হয়েছে সাধারণ মানুষ জানানোয় কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। স্কুল ও পালটা চিঠি দিয়েছে। BLRO ও পৌরসভা জায়গা মেপে নির্দিষ্ট করে দেবে বলে ও জানান তিনি। তারপর কাজ হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তিনি বলেন মৌজা ম্যাপ অনুযায়ী কাজ হবে। তবে প্রমোটিং এর ব্যাপারে তার কিছু জানা নেই বলে জানান তিনি। তুমি আরো বলেন শীগ্রই এ ব্যাপারে জমির মাপ যোগ হবে।

Related News

Also Read