Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

বনমালীচট্টা হাইস্কুলে  ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি।

বিশ্বের সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা ভারতেই ঘটে! শুনে অবিশ্বাস্য মনে হলেও পরিসংখ্যান দেখলে অবাক হবেন আপনিও। ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী, ১ লক্ষ ৬৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ ভারতবর্ষে প্রতিদিন ৪৬২ জনের মৃত্যু হচ্ছে। অর্থাৎ প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু ঘটছে। আর এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এবং বাঁচাতে হলে জনসচেতনতা প্রয়োজন। আর তাই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে দুর্ঘটনা এড়াতে শনিবার কাঁথি ৩ ব্লকের ঐতিহ্যবাহী বনমালীচট্টা হাইস্কুলের ছাত্রদের মধ্যে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির উদ্যোগ নিলো মারিশদা থানা।

শতাধিক ছাত্র এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। পড়ুয়ারা যাতে নিরাপদে বিদ্যালয়ে আসতে পারে সেবিষয়ে যেমন সচেতন করা হয় তেমনই পথ নিরাপত্তা নিশ্চিত করতে চব্বিশ রকমের নিরাপত্তার উল্লেখ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মারিশদা থানার সাব ইন্সপেক্টর অচীন নিয়োগী, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্বপন দত্ত, নাহারুল কাদেরী, রাজ চ্যাটার্জী, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর সহ অন্যান্য শিক্ষকরা। সমগ্র কর্মসূচি সঞ্চালনা করেন স্কুলেরই পদার্থ বিদ্যার শিক্ষক অজয় কুমার গিরি।

Related News

Also Read