Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

জুনপূটে মকর সংক্রান্তির মেলা

ঐতিহ্যবাহী জুনপুটে মকর সংক্রান্তি মেলায় বয়জ্যেষ্ঠদের সম্বর্ধনা ও কম্বল বিতরণ অনুষ্ঠান হল। সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক

 

ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান তথা কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল,পঞ্চায়েত সমিতির সদস্য সুনিত পট্টনায়ক, জুনপুট কোস্টাল থানার অফিসার অজিত মুনিয়ান, পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য শেখ শামসের বেগ,মাজিপুর পঞ্চায়েতের বিরোধীদলনেতা নিতাই ঘোড়াই, পঞ্চায়েত সদস্য বিদ্যাধর কামিলা,পঞ্চায়েত সদস্য সৌম্য সুন্দর গিরি,পঞ্চায়েত সদস্যা ফাল্গুনী শাসমল, পঞ্চায়েত সদস্যা নন্দিনী সাউ,পঞ্চায়েত সদস্য শেখ আকবর আলি,প্রাক্তন উপপ্রধান ধনঞ্জয় প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবী রতন সাহু, বিশিষ্ট মৎস্যজীবী নেতা শেখ আজিজুল আলী, শেখ জাহিদ আলী,পূজা কমিটির সভাপতি বাবু জানা, সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই অনুষ্ঠানে একগুচ্ছ প্রবীণ মানুষকে সম্মানিত করে প্রায় দুই শতাধিক শীতবস্ত্র কম্বল উপহার তুলে দেওয়া হয়। সভাধিপতি উত্তম বারিক মকর সংক্রান্তিতে আগত দর্শনার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। আমিন সোহেল এলাকাবাসীর উদ্দেশ্যে সম্প্রীতি বজায় রেখে সুখকর মেলা উপভোগ করার জন্য আবেদন জানান।

 

পূন্য মকর সংক্রান্তিতে আগত স্নান যাত্রীদের জন্য জল দান শিবিরে উপস্থিত হয়ে জল বিতরণ করলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক,ও পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান তথা কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল।

Related News