Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ব্রজ্যকিশোরপুর হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী

ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের মিলিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন ,বিভিন্ন মনীষীদের মূর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুক্রবার শুভারম্ভ হয় ব্রজকিশোরপুর দেশপ্রাণ গঙ্গারাম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী। মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্ডিপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ‍্যক্ষ স্বামী বিনিশ্চয়া নন্দজী মহারাজা। ছিলেন পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি , সাউথখন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গোবর্ধন কোটাল , অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক কাঁথি সুমন্ত রানা, পটাশপুর দক্ষিণ চক্রের এস আই সন্দীপ দে প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধিত করা হয়। পটাশপুর-২ শিক্ষা কর্মাধ‍্যক্ষা ও এলাকার বিশিষ্ট ও প্রবীণ শিক্ষা অনুরাগীগণ। সভাপতি তার ভাষণে ছাত্র ছাত্রীদের বেসরকারি স্কুলে না পাঠিয়ে সরকারি স্কুলে ভর্তি করার বিষয়ে পরামর্শ দেন।

Related News

Also Read