Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। হোস্টেলে বাসি খাওয়ার পরিবেশন,অসুস্থ কয়েকজন ছাত্র ।।

বৃহস্পতিবার খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ একটি স্কুলের ১৬ জন ছাত্র। স্কুল হোস্টেল থেকে এদিন দুপুরবেলায় গত দিনের বাসি খাবার পরিবেশন হয়েছিল আর তারপর থেকেই অসুস্থতা বোধ করে ছাত্ররা। ঘটনাটি ঘটেছে তমলুক ব্লকের নিকাশী মহেশ্বর জিউ হাইস্কুলে।


জানা গেছে নিকাশী মহেশ্বর জিউ হাইস্কুলে বুধবার সরস্বতীর পুজোর ফিস্ট হয়েছিল। ফিস্টে বেঁচে যাওয়া খাবার এদিন দুপুরে হোস্টেলে থাকা ছাত্রদের মধ্যে পরিবেশন করা হয়। তারপর থেকেই পায়খানা বমি সহ একাধিক উপসর্গ নিয়ে ছাত্রছাত্রীরা অসুস্থতা বোধ করে।


আরো জানা গেছে হোস্টেলে থাকা প্রায় ৫০ জন ছাত্রের মধ্যে ১৬ জন অসুস্থতা বোধ করে একজন ছাত্রকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করতে হয়। স্কুলে আসে ব্লকের মেডিকেল টিম। পরে বিকেলের দিকে আরও তিনজন ছাত্রকে চিকিৎসার জন্য স্কুল থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। অভিযোগ সমস্ত বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা।

এমনকি খবর সংগ্রহে যাওয়া সংবাদমাধ্যমের কর্মীদের মোবাইল কেড়ে নেওয়া থেকে ধাক্কা দেওয়া সমস্ত কিছুই করে স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার দাস প্রথমে সাংবাদিকদের দেখে ছুটে পালায়। তারপর স্কুল চত্বর থেকে সাংবাদিকদের ধাক্কা দিয়ে স্কুলের মূল দরজায় তালা ঝোলায় ।

ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে অভিযোগ এসেছে।ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে

Related News

Also Read