প্রদীপ কুমার সিংহ :- আবহাওয়া দপ্তরের আধিকারিক আগেই ঘোষণা করেছিল রবিবার রাতে বঙ্গোপসাগরে গনীভূত হয়ে রেমেল ঝড় ১৩০ কিলোমিটার বেগে কলকাতা সহ সুন্দরবন বিস্তীর্ণ অঞ্চলে আঁসড়ে পড়বে। সেই মোতাবেক রেমেল ঝড়ের জন্য
শিয়ালদহ দক্ষিণ শাখায় রবিবার রাত থেকে সোমবার সকাল ন’টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। এই সূচনা শিয়ালদা দক্ষিণ শাখা আগেই জানানো হয়েছিল। তাই রবিবার রাত এগারো টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ থাকে সোমবার সকাল নটা পর্যন্ত। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে লোকাল ট্রেন। বিভিন্ন ট্রেনের মধ্যে আটকে বহু যাত্রী।
সকাল ছয়টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকার কথা ছিল প্রাথমিকভাবে। শেষ পর্যন্ত তা সকাল ন’টা পর্যন্ত বৃদ্ধি পায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। এর ফলে অনেক রিয়েল লিতযাত্রীর স্টেশনের রাত কাটাতে হয়েছে। সোমবার সকাল থেকেই নিত্যযাত্রীরা ভিড় করেছেন বিভিন্ন স্টেশনে। ফলে সমস্যায় পড়েছেন তারাও। রেল কর্তৃপক্ষ আগের লাইন ভালো করে চেক করে নিয়ে সকাল স্বাধীনতার পর থেকে ট্রেন চলাচল শুরু করে ।






