Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

মানসিক চাপ, ওজন কমাতে ধন্বন্তরি তুলসীর বীজ, জানুন উপকারিতা

নানা রোগের মোকাবিলায় তুলসী পাতার জুড়ি মেলা ভার। আয়ুর্বেদ শাস্ত্র মতে, শুধু পাতাই নয়, তুলসীর বীজও বেশ স্বাস্থ্যকর। সর্দি কাশি হলে বাড়িতে তুলসী পাতা চিবিয়ে খেতে বলে। তাতেই নাকি জব্দ হবে সর্দি কাশি! গরমের দিনে শরীরকে সুস্থ রাখতে এই দাওয়াইয়ের উপর ভরসা রাখতে পারেন। তুলসী বীজের স্বাস্থ্য গুণ অনেকেরই অজানা। দুধে কিংবা জলে ভিজিয়ে রোজ নিয়ম করে এই বীজ খেতে পারেন।

তুলসীর বীজ কেন এত উপকারী?

১) সাধারণ সর্দি থেকে মুক্তি পেতে তুলসী বীজ ব্যবহার করতে পারেন । এছাড়াও পেশিতে টান পড়লে তুলসী বীজ খেলে অনেকটাই আরাম পাওয়া যায়।
২) যাঁরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারা তুলসীর বীজ গরম দুধ কিংবা গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
৩) গরমের দিনে শরীরের তাপমাত্রা বেড়ে যায় । তার ফলে আমাদের পেটের গোলমাল লেগেই থাকে। তাই আমাদের খাদ্য তালিকায় তুলসী বীজ রাখলে পেট ঠান্ডা হবে এবং পেটের সমস্যা দূর হবে।
৪) যাঁরা ওজন কমানোর পরিকল্পনা করছেন তাঁরা নিয়মিত ডায়েটে তুলসী বীজ ভেজানো জল খেতে পারেন। ওজন নিয়ন্ত্রণ রাখতে এই পানীয় সাহায্য করে । এছাড়াও নিয়মিত জলে ভিজিয়ে রাখা তুলসীর বীজ খেলে হজম ভালো হয়। তুলসী বীজে থাকে ডায়েটারি ফাইবার, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ।তাই ডায়াবেটিক রোগীদের জন্য এই পানীয় কিন্তু বেশ উপকারী।
৫)তুলসীর বীজ খেলে মানসিক চাপ দূর হয়। এতে ফ্ল্যাভোনয়েড থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে কাজ করে।

Related News

Also Read