Select Language

[gtranslate]
২৯শে বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ১২ই মে, ২০২৬ )

ব্রিগেডে কাঁথির ছেলে শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদে শপথ ঘিরে উচ্ছ্বাস

 

বঙ্গ রাজনীতিতে নতুন অধ্যায় জন সমুদ্রের মধ্যে ঐতিহাসিক কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কাঁথির কৃতি সন্তান শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের আগেই শঙ্খ ধ্বনি ও রবীন্দ্র সংগীতে মুখরিত হয়ে ওঠে ব্রিগেড প্যারাগ্রাউন্ড।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতবর্ষের চাঁদের হাট বসিয়ে পশ্চিমবঙ্গের নতুন সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান হল। বাঙালি আনার গেরুয়া পাঞ্জাবি ও ধুতি পরিহিত শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করলেন। শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল আরএন রবি। পাশাপাশি শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা ও শপথ গ্রহণ করল।

সকালেই সময়ের অনেক আগেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে সেনাবাহিনীর বিশেষ চপার হেলিকপ্টারে ব্রিকেট ব্যাকগ্রাউন্ডে পৌঁছে যান। সেখান থেকে স্বাগত জানিয়ে হুডখোলা গাড়িতে প্রধানমন্ত্রীকে মঞ্চে নিয়ে আসেন বিজেপির রাজ্য সভাপতি অমিত ভট্টাচার্য এবং হবু মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী। মঞ্চে প্রধানমন্ত্রীকে জাতীয় সংগীত এর মাধ্যমে স্বাগত জানানো হয়।

মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির শীর্ষ নেতৃত্ব জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন,পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সিদ্ধার্থনাথ সিং, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, সহ কুড়িটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী গন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সনাতনী সন্ন্যাসীগণ, আদিবাসীগণ তাদের লোকসংস্কৃতি পরিবেশন করেন।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু, নিশিথ প্রামানিক।

Related News

Also Read