Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। চাকুরীর প্রতারনা,গ্রেফতার তৃনমূল কাউন্সিলার ।।

হলদিয়ায় গ্রেপ্তার হলো তৃণমূলের এক কাউন্সিলর ।বুধবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হল হলদিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস।


জানা গেছে ধৃত কাউন্সিলরের নিজের ওয়ার্ডে যুবক জাহাঙ্গীর হোসেন হলদিয়ার দুর্গাচক থানায় প্রতারণার অভিযোগ করে।এরপরেই এফআইআর করা হয় তৃণমূলের কাউন্সিলর প্রশান্ত দাসের বিরুদ্ধে।

মহিষাদলের সিআই প্রশান্ত পালের নেতৃত্বে দুর্গাচক থানায় ডেকে তৃনমূল কাউন্সিলার প্রশান্ত দাসকে আজ দুপুরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর না মিলায় সন্ধ্যায প্রশান্ত দাসকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সন্ধ্যায় দুর্গাচক থানায় প্রেস মিট করে এ বিষয়ে জানায় মহিষাদলের সিআই মানবেন্দ্র পাল।

Related News

Also Read