ভাবগম্ভীর পরিবেশে রামমনোহর লোহিয়ার ১১৭ তম জন্মদিন উদযাপন হল। রবিবার গান্ধী -সুভাষ -লোহিয়া -জয়প্রকাশ চর্চা ও অনুশীলন মঞ্চ কাঁথি শহরে হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাকক্ষে রামমনোহর লহিয়ার জন্ম দিবস উদযাপন এর আয়োজন করে।
যদিও তার জন্মদিন ২৩ মার্চ রবিবার এর জন্য একদিন আগে জন্ম দিবস পালন করা হলো। জাতীয় পতাকা উত্তোলন করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন সভাপতি অধ্যাপক অশোক জানা। প্রদীপ প্রজ্জ্বলন ও রামমনোহর লোহিয়া র প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপস্থিত সকলে পুষ্পার্ঘ নিবেদন করেন লোহিয়াজীর প্রতি শ্রদ্ধা জানাতে। অনুষ্ঠানে তার জীবন ধারা তুলে ধরেন অধ্যাপক হৃষিকেশ পয়ড়্যা,জয়ন্ত দাস, অম্লান ভট্টাচার্য, দীপক হোতা, বিমানবিহারী পায়ড়্যা প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের আহবায়ক নিতাই চরণ জানা।
Post Views: 67





