Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। নাট্য উৎসবে মঞ্চস্থ হলো
“স্বপ্ন স্বদেশ” ।।

ইন্দ্রজিৎ আইচ :- বাঘাযতীন রামগর কমিউনিটি হলে বিভাব নাট্য একাডেমীর নাট্য উৎসবে মঞ্চস্থ হলো তাদের নতুন নাটক- “স্বপ্ন স্বদেশ “।


ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা কে সামনে রেখে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বিভাব নাট্য একাডেমীর নাটক ” স্বপ্ন স্বদেশ ” যেন এক জ্বলন্ত বিপ্লব এর বার্তা বহন করে। কাহিনীর বিন্যাসে হাস্যরস সৃষ্টির মধ্যে দিয়ে অতি গোপনে গ্রাম্যবধূরা যে ভাবে স্বাধীনতা আন্দলনের পাশে দাঁড়িয়েছিল এবং নিজের সন্তানদের দেশ মাতৃকার পদতলে আশ্রয় নিতে সাহায্য করেছিল তাঁদের কথাই বলা হয়েছে এই নাটকে ।


সেই সঙ্গে প্রশাসনের কাজে অসৎ পুলিশকে ব্যবহার করে কি ভাবে স্বাধীনতা আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাও তুলে ধরা হয়েছে এই নাটকে।কাহিনীর বিন্যাসে ও নির্দেশনা য় সঞ্জয় সেনগুপ্ত এবং নান্টু পাল যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় রেখেছে। মঞ্চের ব্যবহার যথেষ্ট ভালো , আবহ ও আলো নাটকের মান অনেকটা উন্নত করেছে।


অভিনয়েও নিজেদের সাধ্যমত উজার করে দিয়েছেন অভিনেতারা।নাটকটিতে দারুন অভিনয় করেছেন রাজা ব্যানার্জি, রমা পাল, উত্তম দাস, তারক দাস, বিপ্লব মুখোপাধ্যায়, অরুণ চৌধুরী, দেবাশিস দে, নির্মল মৃধা। দেবাশিস চক্রবর্তী।

Related News

Also Read