Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির ডেপুটেশন।

সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ পূর্ব মেদিনীপুর জেলার নূতন জেলা শাসক তানবীর আফজলের নিকট জেলার ফুলবাজারগুলির সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সাত দফা দাবীতে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়।

প্রতিনিধিদলে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সন্দীপ রায়, শুভাশীষ মন্ডল প্রমুখ। দাবীগুলির মধ্যে অন্যতম হল- বন্ধ থাকা পাঁশকুড়া ফুলবাজারের হিমঘর চালু সহ বাজারের সামগ্রিক উন্নয়ন, অবিলম্বে দেউলিয়া সংলগ্ন পানশিলা ফুলবাজার চালু, কোলাঘাট ফুলবাজারে মেঝে, শেড সহ বাজারটিকে আধুনিক বাজার হিসাবে গড়ে তোলা, ফুলের ক্ষেত্রে কেন্দ্রীয় গুচ্ছ প্রকল্পে পূর্ব মেদিনীপুর জেলাকে অন্তর্ভূক্তিকরন প্রভৃতি।


জেলা শাসক দাবীগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


নারায়ণবাবু স্মারকলিপিতে অভিযোগ করেন, সারা রাজ্যের মধ্যে ফুলচাষের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা দ্বিতীয় স্থানে থাকলেও রাজ্যের তথাকথিত উন্নয়নের পরেও জেলার কয়েক হাজার ফুলচাষী ও ফুলব্যবসায়ী নানা সমস্যার সম্মুখীন। একমাত্র পাঁশকুড়া ছাড়া দেউলিয়া,কোলাঘাট সহ সব ফুলবাজারই বসে খোলা আকাশের নীচে। বাজারে নেই মেঝে,পর্যাপ্ত আলো,পানীয় জল সহ প্রস্রাবাগারের ব্যবস্থা। জেলায় নেই সরকারী ফুল সংরক্ষণের ব্যবস্থা। নেই ফুল থেকে উপজাত সামগ্রী তৈরির কারখানা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ফুলের ক্ষেত্রে গুচ্ছ প্রকল্পে পূর্ব মেদিনীপুর জেলাকে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিয়ে একটি উচ্চ পর্যায়ের টিম জেলাতে পাঠালেও রাজ্য উদ্যানপালন দপ্তর এই জেলার নাম কেন্দ্রে সুপারিশ করেন নি।

Related News

Also Read