পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন আজহার মল্লিক এবং 28 টি জেলা ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সভাপতি নাম প্রকাশ করল ভারতীয় যুব কংগ্রেস কমিটি। প্রসঙ্গত ২৫ মে থেকে যুব কংগ্রেসের সদস্য পুন্য নবীকরণ এবং নতুন সদস্য পথ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল।
এই প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলেছে। সারা পশ্চিমবাংলা থেকে প্রায় এক লাখ পঁচিশ হাজার সদস্য হয়েছে। ১৮ বছর বয়স থেকে ৩৫ বছর বয়সের মধ্যে ছেলেমেয়েরা অনলাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যুব কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেছেন।
সদস্য পদ গ্রহণ করার পরেই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ভোট দান পর্ব শুরু করা হয়। এই ভোট দান প্রক্রিয়াটা ছিল এইভাবে একজন সদস্য প্রথমে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পদপ্রার্থীকে ভোট দিতে হয়। এরপর সাধারন সম্পাদক ও সম্পাখ পদপ্রার্থীকে ভোট দিতে হয়।
এর সাথে ওই সদস্যকে তাঁর নিজের জেলার সভাপতি পদে প্রার্থীকে এবং সাধারণ সম্পাদক ও সম্পাদক পদপ্রার্থীকেও ভোট দিতে হয়। সদস্যের যে বিধানসভা এলাকায় ভোটার ওই বিধানসভা কেন্দ্রের সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক পদপ্রার্থীকেও ভোট দিতে হয়।
এইভাবে ভোট দান প্রক্রিয়াও ১৫ সেপ্টেম্বরের মধ্যে সমাপ্ত হয়েছিল। ১ অক্টোবর এর ফল ঘোষণা করে ভারতীয় যুব কংগ্রেস কংগ্রেস কমিটি । প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পদে ১০ প্রার্থী ছিলেন। ১০ জন প্রার্থীর মধ্যে ৩৯ হাজারের বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় আজহার মল্লিক।
২৮ টি জেলার সভাপতি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে এর সাথে ২৯৪ টি বিধানসভার কেন্দ্রে যুব কংগ্রেসের সভাপতি ও নির্বাচিত হয়েছে। নির্বাচিত সভাপতিদের নাম ও প্রদেশ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক,সহ জেলা সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক, এবং বিধানসভা সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক যারা নির্বাচিত হয়েছেন সকলের নাম ভারতীয় যুব কংগ্রেস কমিটি তার ওয়েবসাইটে প্রকাশ করেছেন।






