Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ ও সম্বর্ধনা

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির ব্যবস্থাপনায় গ্ৰামীণ চিকিৎসক দের প্রশিক্ষণ, সম্বর্ধনা জ্ঞাপন ও আলোচনাসভা হল শনিবার। সান্ধ্যকালীন আলোচনায় মহকুমার ৭৫ জন গ্ৰামীণ চিকিৎসক ব্যাচ, পুষ্পস্তবক, উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন হয়। মঙ্গলদীপ জ্বেলে উদ্বোধন করেন বালিঘাই জগন্নাথ জীউ এবার সমিতির কর্ণধার আশিস ধাওয়া। উদ্বোধন করে বক্তব্যে বলেন এলাকার এই সমস্ত গ্রামীণ চিকিৎসক মানুষকে রাতবিরেতে, ঝড়-বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে রক্ষা করেন গ্রামীন চিকিৎসকগণ।

ইনারা মুমুর্ষুদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে হাসপাতালে বা বাইরে উন্নত চিকিৎসার জন্য আমরা নিয়ে যেতে পারি। ইনারা যদি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে গ্রামীণ এলাকার মানুষেরা প্রচন্ড অসুবিধার মুখোমুখি হতেন। চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে এবং যাতে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে কোথাও কোনো ঘাটতি না থাকে তার জন্য প্রথিতযশা যশা ডাক্তারদের মুখোমুখি আলোচনা ও প্রশিক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। অন‍্যান‍্যদের মধ্যে ছিলেন প্রখ্যাত নিউরো চিকিৎসক অধ্যাপক ডাঃ অমর মিশ্র, ডাঃ বাদল সাউ, ডাঃ রাধাকৃষ্ণ দাস, ডাঃ শিখা মিশ্র, ডাঃশুভাশীষ দাস, ডাঃ বিকাশ মাইতি, ডাঃ কে, সি, জানা। এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায় চৌধুরী, আলোক মহাপাত্র, জাতীয় ভলি খেলোয়াড় নিরুপম খাঁডা সহ ৭৫ জন ডাক্তার। এই প্রশিক্ষণের পর গ্রামীন চিকিৎসকগণ জগন্নাথ জীউ সেবা সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানান।

Related News

Also Read