বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে সার্বজনীন ও সার্থক করে তুলতে রাজ্য সরকারের অনন্য উদ্যোগ। আজ শুক্রবার সকালে কাঁথি থানার সভাকক্ষে রাজ্য সরকারের দেওয়া ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের চেক উৎসব কমিটির কর্মকর্তা দের হাতে তুলে দেওয়া হল।

অনুষ্ঠানের উদ্বোধন করলেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিকতার দিকগুলো তুলে ধরেন। তিনি সমস্ত উৎসব কমিটিগুলির কর্মকর্তাদের আহ্বান জানান শান্তিপূর্ণ ও সার্বজনীনভাবে উৎসব করার। সরকারি বিধি নিষেধ যা আছে সবকিছুকে মান্যতা দিয়ে এই উৎসবকে ধর্মনিরপেক্ষভাবে সার্বিক করে তুলতে আহ্বান জানিয়ে শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উপস্থিত ছিলেন কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান,কাঁথি মহিলা থানার আইসি অর্পিতা সাহা মাইতি, কাঁথি ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিতাভ বিশ্বাস, ট্রাফিক আধিকারিক সুদীপ রুদ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মোট ৮৯ টি উৎসব কমিটিকে চেক দেওয়া হয়। নতুন তালিকাভুক্ত উৎসব কমিটি গুলোকে পরবর্তীকালে দেওয়া হবে বলে জানানো হয়েছে। উৎসব কমিটি গুলি এই চেক পেয়ে খুশি এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।





