Select Language

[gtranslate]
৭ই ফাল্গুন, ১৪৩২ শুক্রবার ( ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ )

দক্ষিণ মৈতনা কাঞ্চেশ্বর মহাদেব এর শিব চতুর্দশী উৎসব

একই অঙ্গনে শীতলা মায়ের মন্দির ও কাঞ্চেশ্বর মহাদেবের মন্দির। ৮৪ তম সার্বজনীন শিব চতুর্দশী উৎসব উপলক্ষে আনন্দ আয়োজন। প্রতিবছর এই উৎসবকে ঘিরে দক্ষিণ মৈতনা এলাকায় উৎসাহ উদ্দিপনে থাকে উন্মাদনা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের দক্ষিণ মৈতনা এলাকায় কাঞ্চেশ্বর মহাদেব এর শিব চতুর্দশী উৎসবের অন্ন মহোৎসব অনুষ্ঠান হল। বার্ষিক শীতলা মায়ের পূজা দ্বাদশ প্রহর ব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ ও অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হয়। দক্ষিণ মৈতনা কাঞ্চেশ্বর মহাদেব এর শিব চতুর্দশী মেলায় পূজার্চনা ও অন্ন মহোৎসব সহ নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ জানা।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মতই উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শংকর জানা, সহ-সভাপতি দীপক জানা, কোষাধক্ষ্য রামপদ জানা প্রমুখ।

Related News

Also Read