Select Language

[gtranslate]
৬ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২০শে মার্চ, ২০২৬ )

শিল্পী সৌমিতা সাহা অনন্য ‘স্ট্যাম্প’ সিরিজ থাকছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির প্রদর্শনীতে

 

সমকালীন শিল্পচর্চায় নারীর অভিজ্ঞতা ও সামাজিক বাস্তবতাকে ধারাবাহিকভাবে তুলে ধরার জন্য পরিচিত শিল্পী সৌমিতা সাহা এবার নিয়ে আসছেন তাঁর বহু প্রতীক্ষিত নতুন সিরিজ ‘স্ট্যাম্প’। বেঙ্গল আর্ট ফ্যাক্টরির আয়োজিত আসন্ন প্রদর্শনীতে অন্যান্য গুণী শিল্পীদের কাজের সাথে থাকছে অনন্য এই সিরিজটি, প্রদর্শিত হবে ২৪ থেকে ২৯ মার্চ পর্যন্ত, কলকাতার বিরলা আচাদেম্য অফ আরত আন্দ চুলতুরে-এর গ্যালারিতে।

‘স্ট্যাম্প’ সিরিজে শিল্পী গভীরভাবে অনুসন্ধান করেছেন সমাজে বিবাহিত নারীর পরিচয়কে ঘিরে থাকা এক প্রচলিত ধারণাকে। ভারতীয় উপমহাদেশে বিবাহিত নারীর শরীরে বহন করা কিছু প্রতীক—যেমন সিঁদুর, শাখা-পলা, মঙ্গলসূত্র বা অন্যান্য বৈবাহিক চিহ্ন—প্রায়শই নারীর পবিত্রতা, বিশ্বস্ততা ও সামাজিক গ্রহণযোগ্যতার এক অদৃশ্য মাপকাঠি হয়ে ওঠে। সৌমিতা সাহা তাঁর এই নতুন কাজগুলির মাধ্যমে প্রশ্ন তুলেছেন সেই সামাজিক কাঠামোর ওপর, যেখানে একটি নারীর ব্যক্তিত্ব ও স্বাধীন সত্তাকে কখনও কখনও এই প্রতীকগুলির মাধ্যমেই বিচার করা হয়। সৌমিতা এমনই এক বহুমুখী প্রতিভা যিনি মূলস্রোতের লাইক, ভিউ এর স্রোতে গা না ভাসিয়ে তার বিভিন্ন সৃষ্টির মধ্যে রেখে চলেছে সামাজিক বার্তা, তার লেখায়- সুরে – কন্ঠে মৌলিক গান হোক বা কবিতার বই, শিল্পীর সৃজনশীলতার ঘরানা হয়ে উঠেছে সামাজিক নির্ভীক বার্তা। বর্তমান প্রজন্মের মৌলিক গান রচয়িতাদের মধ্যে সৌমিতা এক অনন্য উজ্জ্বল নাম।

” আমার মতে, “স্ট্যাম্প” কেবল একটি প্রতীক নয়, বরং এক সামাজিক মানসিকতার প্রতিফলন—যেখানে একজন বিবাহিত নারীর শরীর ও পরিচয়কে যেন এক অদৃশ্য ছাপ বা ‘স্ট্যাম্প’-এর মাধ্যমে নির্ধারণ করা হয়। এই সিরিজে আমি নিজের মতো করে সেই প্রতীকী ভাষা, টেক্সচার এবং রঙের ব্যবহারের মাধ্যমে সেই চাপ, প্রত্যাশা এবং প্রশ্নগুলিকে দৃশ্যমান করে তোলার চেষ্টা করেছি।” বলে জানান সৌমিতা

সৌমিতা সাহার শিল্পচর্চায় নারীর অভ্যন্তরীণ সংগ্রাম, আত্মপরিচয়ের অনুসন্ধান এবং সমাজের সঙ্গে তার সম্পর্ক বারবার ফিরে আসে। ‘স্ট্যাম্প’ সিরিজ সেই ধারাবাহিক অনুসন্ধানেরই একটি গুরুত্বপূর্ণ পর্ব, যেখানে শিল্পী ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতাকে মিলিয়ে এক শক্তিশালী ভিজ্যুয়াল ভাষা নির্মাণ করেছেন।

আয়োজকদের মতে, এই প্রদর্শনী সমকালীন শিল্পপ্রেমীদের জন্য এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে, কারণ এতে একদিকে যেমন রয়েছে শক্তিশালী সামাজিক বক্তব্য, অন্যদিকে রয়েছে সকল শিল্পীর নিজস্ব নান্দনিকতা ও ভাবনার স্বাক্ষর।

২৪ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী, এবং শিল্পপ্রেমী দর্শকদের জন্য এটি উন্মুক্ত থাকবে প্রতিদিন নির্দিষ্ট গ্যালারি সময় অনুযায়ী। কলকাতার শিল্পমহলে ইতিমধ্যেই এই সিরিজকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে, এবং ‘স্ট্যাম্প’ সিরিজের মাধ্যমে সৌমিতা সাহা আবারও নারীর পরিচয়, স্বাধীনতা ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করতে চলেছেন।

Related News

Also Read