Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

এডমিট কার্ড পৌঁছে দিল পুলিশ।

প্রদীপ কুমার সিংহ :- এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে দেখে তার কাছে এডমিট কার্ড নেই। সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশকে জানায়। পুলিশ সঙ্গে সঙ্গে তার বাড়ি ফোন নাম্বার জোগাড় করে ছাত্রীর বাড়িতে ফোন করে।ছাত্রীর বাড়ির মানুষ সঙ্গে সঙ্গে এডমিট নিয়ে এসে স্কুলে স্কুলে আসে এবং পুলিশের হাতে তুলে দেয় সেই এডমিট কার্ডটা সেই ছাত্রীর হাতে তুলে দেয়। ছাত্রীর সঙ্গে সঙ্গে ক্লাসরুমে ঢুকে যায়। এমনি ঘটনা ঘটেছে বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়।
রাসমণি বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের সেন্টার হয়েছিল। স্কুলে মল্লিকপুর গার্লস স্কুলের সিট পড়েছিল এখানে।হাই স্কুলে এক ছাত্রী স্কুলের পরীক্ষা দিতে এসে দেখে তার এডমিট কার্ড নেই। কর্তব্যরত পুলিশকে খবর দিলে পুলিশ ব্যবস্থা করে।
এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার। এর মধ্যে ছাত্রীর সংখ্যা এক লক্ষ বেশি।
বারুইপুর রাসমণি স্কুলের চারটি স্কুলের পরীক্ষার সেন্টার পড়েছিল। গোবিন্দপুর রত্নেশ্বর বালিকা বিদ্যালয়, বারুইপুর গার্লস হাই স্কুল, বারুইপুর মল্লিকপুর গার্লস হাই স্কুল পুরন্দরপুর হাই স্কুল। মোট ৩৪০ জন ছাত্রী এই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়।
পাশাপাশি বারুইপুর মদাহাট পপুলার একাডেমিতে স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিট পড়ে সেখানে ছয় টি স্কুলে পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়।
এখানে পরীক্ষার্থীর সংখ্যা মোট ৬৫১ জন।

Related News

Also Read