Select Language

[gtranslate]
৩রা ফাল্গুন, ১৪৩২ সোমবার ( ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ )

টেকনিশিয়ানকে সংবর্ধনা দিলো রেডক্রস সোসাইটি

আজ কাঁথি মহকুমা রেডক্রস সোসাইটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় নূতন সদস্যদের উপস্থিতিতে একটি সংবর্ধনা সভা হয়। সংবর্ধিত হন কাঁথি মহকুমা হাসপাতালের সুপার ডা.অরূপরতন করণ এবং মেডিকেল টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল।

 

কয়েকদিন আগে কাঁথি ১নং ব্লকের এড়্যা ফতেপুর গ্রামের কিশোরী সাবিনা খাতুন পারিবারিক কারণে অভিমানে ঘুমের ওষুধ-সহ অন্যান্য ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তমলুকের একটি নার্সিংহোম এবং কাঁথির এক চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করার পর তাকে কবর দেওয়ার ব্যবস্থা হয়ে যায় কিন্তু টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল জানান,সাবিনা বেঁচে আছে। তারপর তাকে ফিরিয়ে আনা হয় কাঁথি মহকুমা হাসপাতালে। চিকিৎসকদের চেষ্টায় সাবিনা প্রাণ ফিরে পায়। উপলক্ষে এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল।

 

এছাড়া কাঁথি মহকুমা রেডক্রস সোসাইটির ১০জন নতুন সদস্যকে আজীবন সদস্যপদ দেওয়া হয়। তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দেন সোসাইটির সম্পাদক ডক্টর দিলীপ কুমার দাস। উপস্থিত ছিলেন অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা,কৌস্তুভকান্তি মাইতি,দ্বিজেন্দ্রনাথ গিরি, রাধাগোবিন্দ দত্ত,উমাপ্রসাদ নন্দী,সুকমল মাইতি,গঙ্গারাম মিশ্র,ড.শুভেন্দু ঘোষ,ড.বরুণকুমার জানা,সমরবরণ মান্না, অমৃতপর্ণা গিরি,ঊষা চক্রবর্তী, নটেন্দ্রনাথ দাস,ডা.বোধিসত্ত্ব বেরা,সুজিত পুরী,বিসমিল্লাহ খান,সত্যভূষণ ভট্টাচার্য প্রমুখ।

Related News

Also Read