Select Language

[gtranslate]
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ রবিবার ( ১৪ই ডিসেম্বর, ২০২৫ )

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদ্রর উচ্চ মাধ্যমিকে জয় জয়কার

প্রদীপ কুমার সিংহ

 

প্রতি বছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় থাকে। এবারও মাধ্যমিক পরীক্ষা দুজন মেধা তালিকায় ছিল। বুধবার উচ্চমাধ্যমিক রেজাল্ট বেরোতে দেখা গেল মেধা তালিকায় চারজন ছাত্রের নাম রয়েছে।

যুগ্মভাবে নবম স্থান অধিকার করলো জমজ দুই ভাই। অন্য দুজন যুগ্মভাবে অষ্টম হয়েছে।

 

২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ঘোষণার পর মেধা তালিকায় জমজ দুই ভাইয়ের কৃতিত্বে খুশি দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনীক বাড়ুই ও অনীশ বাড়ুই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ৫০ দিনের মাথায় ফল ঘোষণা হলো। উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ৭২ জন।দুজনের প্রাপ্ত নম্বর ৪৮৯। বাঁকুড়ার বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনীশ বাড়ুই ও অনীক বাড়ুই। ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছিল অনীক ও অনীশ।২০২৩ চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করেছিল জমজ দুই ভাই। এছাড়াও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে অদ্রিচ গুপ্তা এবং রফিক রানা লস্কর দুজনে অষ্টম স্থান অধিকার করেছে। দুজনের প্রাপ্ত নম্বর ৪৯০।

২০২৩ এর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছিল নরেন্দ্রপুরের অদ্রিচ ও রফিত রানা লস্কর। উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নাম থাকার ফলে উচ্ছ্বাসিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্বামীজিরা। আনন্দে উচ্ছ্বাসিত স্কুল কর্তৃপক্ষ।এ বিষয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ ইস্টেশনন্দ জি মহারাজ তিনি জানেন, এবছর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্রের নাম রয়েছিল কিন্তু উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের চার জন ছাত্রের নাম রয়েছে। উল্লেখিতভাবে এইটা এই চারজন ছাত্রই ২০২৩এ মাধ্যমিক পরীক্ষাতেও মেধা তালিকায় স্থান করে নিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য যমজ দুই ভাই মাধ্যমিক পরীক্ষার সময়ও মেধা তালিকায় স্থান করে নিয়েছিল এবং এই বছর উচ্চমাধ্যমিকেও যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে। সমস্ত মেধাবী ছাত্রদের এই সাফল্যে খুশি আমরা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রদের এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উচ্চমাধ্যমিকের উত্তীর্ণ হওয়া ছাত্রদের আগামী দিনের সফলতা কামনা করি। মেধা তালিকা নাম থাকায় ছাত্রদের অভিভাবকরা খুবই খুশি হয়েছে। বিশেষ করে যমজ দুই ছাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায় মেধাতালিকায় নাম থাকায় তাদের অভিভাবকরা খুবই খুশি।

 

পাশাপাশি সোনারপুর সারদা বিদ্যাপীঠের তন্ময় পতি এবারে সম্ভাব্য পঞ্চম স্থনাধিকারী। তনময় সাংবাদিকদের বলেন পড়াশোনা কোন নিয়ম ছিল না কখনো দিনে ১২-১৪ ঘন্টা পড়তে এবং কখনো দিনে ৭-৮ ঘন্টা পড়াশোনা করত। বিভিন্ন রকম খেলার টিভিতে সে দেখতো। মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন সেই সম্বন্ধে তন্ময় বলেন পাকিস্তানকে পাকিস্তানের ভাষা বুঝিয়ে দেওয়া উচিত ভারতের। নৃশংস ধর্ম ভিত্তিক যে কান্ড ঘটিয়েছে পাকিস্তান তার পরিনাম ঠিকই হয়েছে আগামী দিন যদি পাকিস্তান আরো কিছু করে ভারত দেখিয়ে দেবে তাদের আরো ক্ষমতা। এই ফলাফলের জন্য খুবই খুশি হয়েছে তন্ময়। তার পরিবারের লোকেরাও খুব খুশি হয়েছে।

Related News

Also Read