প্রদীপ কুমার সিংহ:- স্বামী বাড়িতে না থাকায় সতীনের অত্যাচারের শিকার হল এক মহিলা। স্বামীর বড় বৌয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালো ছোট বৌ।
এক ব্যক্তির একই বাড়িতে দুই বৌ এর সংসার। দুই বৌ এর মারপিটের জেরে থানায় অভিযোগ দায়ের। ঘটনায় বড় বৌ কে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
নরেন্দ্রপুর থানা এলাকার বনহুগলী ২ গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরের বাসিন্দা আখতার লস্কর। ১৮ বছর আগে তার সাথে বিয়ে গুলসানারা খাতুনের। তাদের সন্তানও আছে। ফের একবছর আগে জাহিরা বিবি নামে আরও একজনকে বিয়ে করে আখতার লস্কর। দুই বৌ একই বাড়িতে থাকত। কাজের সুত্রে মুর্শিদাবাদে থাকে আখতার। মাঝেমধ্যে বাড়ি আসে। ছোট বৌ জাহিরা বিবি কে বাড়ি থেকে বের করে দেওয়ার লক্ষ্যে তার উপর হামলা চালায় বড় বৌ ও তার পরিবারের লোকজন। জোর করে তাকে বিষ খাওয়ানোরও চেষ্টা করা হয়। এই ঘটনায় আতঙ্কিত ছোট বৌ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ছোট বৌ এর অভিযোগের ভিত্তিতে বড় বৌ কে গ্রেফতার করেছে পুলিশ। নরেন্দ্রপুর থানার পুলিশ এর ব্যাপারে তদন্ত শুরু করেছে।






