কন্টাই সুপারষ্টার ক্লাব পরিচালিত কে এন সি এগ্রো টি-২০ সুপারষ্টার চ্যালেঞ্জ কাপে আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে প্রথম খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে হাওড়া স্পোর্টস একাডেমি ও ময়না ক্রিকেট একাডেমি।
টসে জিতে হাওড়া ময়না ক্রিকেট দল কে ব্যাট করতে পাঠায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ময়না ক্রিকেট ১৭৫ রান করে। প্রত্তুতরে ব্যাট করতে নেমে হাওড়া স্পোর্টস ১৪.৫ ওভারে ১১৭ অল আউট হয়ে যায় ফলে ময়না ক্রিকেট ৫৮ রানে জয়লাভ করে। এই খেলায় ময়না ক্রিকেট একাডেমির সায়ন পাল মিহির অধিকারী স্মৃতি ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী প্রভাত বেরা।
দিনের দ্বিতীয় খেলা যে দুটি দল পরস্পর মুখোমুখি হয় রামনগর আর এস এ ও মেদিনীপুর এম সি এফ। টসে এম সি এফ ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৩ রান করে প্রত্তুতরে রামনগর আর এস এ মাত্র ৩.২ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে এবং ১০ উইকেটে জয়লাভ করে। রামনগর আর এস এ শশাংক দাস ১৪ বলে ৫৪ রানে অপরাজিতা থেকে স্বর্গীয় অরুন দাস স্মৃতি ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তুলে দেন ক্লাব সদস্য অরুনাভ দত্ত।
খেলায় আম্পায়ারিং করেন প্রসেনজিৎ দত্ত, পিনাকি পন্ডা, রাজিব জানা ও শিবরাম মন্ডল। স্কোরার আকাশ জানা, কৌশিক কামিলা। ক্লাব সম্পাদক বিশ্বজিৎ জানিয়েছেন আগামীকাল এ গ্রুপ এবং প্রতিযোগিতার লীগের শেষ খেলা। সকালে যে দুটি দল খেলবে ময়না ক্রিকেট একাডেমি বনাম মেদীনিপুর এম সি এফ বিকালে হাওড়া স্পোর্টস একাডেমি বনাম রামনগর আর এস এ।





