পূর্ব মেদিনীপুর জেলার ১২৮৫ টি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান এর চেক থানাগুলোর মাধ্যমে পৌঁছে গেছে। আর মাত্র হাতে গোনা কদিনের মধ্যেই পূজো উৎসব শুরু হবে।অথচ খেটে খাওয়া শ্রমিক, পৌর কর্মচারী তাদের বেতন বোনাস এখনো জোটেনি। আজ কাঁথি পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মচারী এবং কাঁথি শহরের দোকান কর্মচারীদের বোনাস এবং বেতনের দাবিতে একটি বিশাল মিছিল কাঁথি শহর পরিক্রমা করে।

সি আই টি ইউ কাঁথি রিজিওনাল কমিটির উদ্যোগে, রিজিওনাল অফিস থেকে দোকান কর্মচারীর,শ্রমিকদের পূজাবোনাস এবং পূজার পূর্বে বেতনের দাবিতে মিছিল শুরু হয়। ৮. ৩৩ শতাংশ বোনাসের দাবি সমর্থনে মিছিলের সামনের সারিতে পা মেলান সি আই টি ইউ জেলা সম্পাদক মন্ডলীর নেতৃত্ব কানাই মুখার্জি। মিছিলিটি কাঁথি শহরের দোকান, বাজার হাট এবং মিউনিসিপ্যালিটির অফিসের সামনে দিয়ে তাদের বোনাস এবং বেতনের দাবি নিয়ে সোচ্চারিত শ্লোগান যেমন ছিল, তেমনি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীর ধর্ষণ এর প্রতিবাদ উঠেছিল কর্মচারীদের কন্ঠে ।প্রতিবাদ উঠেছিল তৃণমূল সরকারের জামানায় নারীর নিরাপত্তা বিঘ্নিত ।

মিছিল কাঁথি পোস্ট অফিসের সামনে পৌঁছায় ।পথসভায় শ্রমিক শ্রেণীর বেতন বোনাস এবং অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করনের দাবি নিয়ে বক্তব্য রাখেন সিআইটিইউ কাঁথি রিজিওনাল কমিটির সম্পাদক জয়দেব পন্ডা, বক্তব্য রাখেন শ্রমিক নেতা বিশ্বনাথ রায়, কাঁথি পৌরসভার কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন কুনাল দাস, লক্ষীকান্ত জানা।





