নিজের পঞ্চায়েত এলাকার সরকারী উন্নয়নের কাজে গতি আনতে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা প্রশাসন।মহকুমার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও পদাধিকারীদের নিয়ে প্রশিক্ষন শিবির করলেন হলদিয়া মহকুমা শাসক ।
হলদিয়া মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষন শিবিরে পঞ্চায়েত প্রধান সহ পদাধিকারীদের সঠিক কাজকর্ম করার পদ্ধতি শেখানো হয় ।
হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে কুমার চন্দ্র জানা অডিটরিয়ামে পঞ্চায়েতের ট্রেনিং কর্মসূচির সূচনা করেন হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জী, এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার বিভিন্ন সরকারী দফতরের আধিকারিকরা।
অপরদিকে পঞ্চায়েতের কাজ কি ভাবে সম্পন্ন করা যায় প্রশিক্ষন নিতে ট্রেনিং এ উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও আধিকারিকরা।
দিনভর কর্মসূচিতে পঞ্চায়েতের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মূলত পঞ্চায়েতে নিজেদের ফান্ড তৈরি করার বিভিন্ন দিক আলোচিত হয়।






