Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

পটাশপুরে শুরু হলো ২৪তম খাড় ক্ষুদিরাম মেলা

পটাশপুর-২ ব্লকের ঐতিহ্যের খাড় ক্ষুদিরাম মেলা তার ২৪ তম বর্ষে পদার্পণ করল। এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সোমবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্টজন। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। এই সাত দিন মেলাকে কেন্দ্র করে রয়েছে নানান সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন।

প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভপতি

স্বপন কুমার মাইতি, বিডিও, পটাশপুর ২ ব্লক

শঙ্খ ঘটক, ব্লকের পূর্ত কর্মাদক্ষ মানস রায়, মেলা কমিটির সভাপতি ও পটাশপুরের বিধায়ক

উত্তম বারিক, মেলা কমিটির সম্পাদক আশিস মাইতি , সমাজসেবী

অমল রঞ্জন রায়, খাড় হাই স্কুলের প্রধান শিক্ষক

কমল কুমার পন্ডা ,

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মেলা কমিটির সভাপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক জানান, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এই মেলা প্রতি বছরই এলাকার মানুষের মিলনক্ষেত্রে পরিণত হয়। সম্পাদক আশিস মাইতি মেলার সফল আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এই মেলার বহু ঐতিহ্য রয়েছে। ক্ষুদিরামদের স্মৃতি বিজড়িত এই মেলা। এই মেলাকে কেন্দ্র করে গোটা এলাকায় কার্যত উৎসবের আকার ধারণা করেছে।

Related News

Also Read