Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। পার্থ চ্যাটার্জীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ এবিভিপির ।।

রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালো দেখালো বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর গৌরা বাসস্ট্যান্ডে এসএসসির নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পথ অবরোধ করেন এবিভিপির সমর্থকরা।

কয়েক ঘন্টা ধরে অবরোধ চলে ।পাশাপাশি প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির কুশপুতুল দাহ করা হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন
এবিভিপি পশ্চিম মেদিনীপুর জেলা সংযোজক তমালজ্যোতি জানা, রাজ্য ছাত্র নেতা দিব্যেন্দু সামন্ত, ঘাটালের ছাত্রনেতা সৌরভ কুমার নন্দী মহাশয়। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় এবিভিপি সদস্যরা। অবরোধের জেরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে।

Related News

Also Read