Select Language

[gtranslate]
২রা বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৫ই এপ্রিল, ২০২৬ )

গ্রামীণ চিকিৎসকদের আধুনিক চিকিৎসার প্রশিক্ষণ

 

গ্রামীণ চিকিৎসকদের আধুনিক চিকিৎসার প্রশিক্ষণ শিবির হল। রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রান ব্লক অ্যাসোসিয়েশনের হেড অফিস ডিংগলবেড়িয়ার “সিন্ধু সেবা সদন” -এ “দেশপ্রান রুরাল হেল্থ অ্যাসোসিয়েশন”-এর ব্যবস্থাপনায় কোলকাতার “রুবি জেনারেল হাসপাতাল” -এর বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ বিতান প্রামাণিক এর সহযোগিতায় একটি শিক্ষামূলক সেমিনার করা হল।

দেশপ্রান ব্লকের প্রায় ২৫ জন গ্রামীণ চিকিৎসক এই সেমিনার-এ অংশগ্রহণ করেন। এই সেমিনার থেকে গ্রামীণ চিকিৎসক গণ অনেক নতুনত্ব চিকিৎসা জানতে পারলেন। প্রশিক্ষণের পর ব্লক সম্মেলনের আয় ব্যয়ের হিসাব পেশ করা হল।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মহেশ্বর পাত্র, ব্লক সম্পাদক গোবিন্দ প্রসাদ কান্ডার, স্বপন কুমার মন্ডল, নীলকমল সাহু, সমীরন দাস, পল্টু কুমার দাস, সৌমেন মাইতি, গৌতম গিরি, বরুণ দাস, সৈকত সেন প্রমুখ। সুন্দর ভাবে সেমিনার টি হওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের ব্লক সভাপতি বালকৃষ্ণ মন্ডল।

Related News

Also Read