Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

তিন চাকা ভ্যানে বসে মাধ্যমিক পরীক্ষা দিল পরীক্ষার্থী

প্রদীপ কুমার সিংহ

তিন চাকা ভ্যানে বসে আহত মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিল। এমনই ঘটনা ঘটেছে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত রানা বেলিয়াঘাটা হাই স্কুলে।

দুর্ঘটনায় গুরতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী।নাম শ্রাবনী মন্ডল।বারুইপুর গার্লস হাই স্কুলের ছাত্রী সে।তাঁকে বারুইপুর রানা বেলিয়াঘাটা হাই স্কুলে এসে মাধ্যমিক পরীক্ষা দিতে হল তিন চাকা সাইকেল ভ্যানে বসেই। অভিযোগ, অন্ধকারের মধ্যেই পরীক্ষা দিতে হয়। পরীক্ষার্থীর অভিভাবক সাংবাদিককে জানান সোমবার পরীক্ষা বাংলা পরীক্ষা দিয়ে বারুইপুর ফুলতলা এলাকার বাড়ি ফিরছিলো মাধ্যমিক পরীক্ষার্থী। মায়ের সঙ্গে স্কুটি চালিয়ে ফুলতলায় বাড়ি ফেরার পথে স্কুটি কে হঠাৎ একটা বাইক এসে সজোরে ধাক্কা মারে। মাথায়, বুকে, হাতে, পায়ে গুরুতর চোট পায় মাধ্যমিক পরীক্ষার্থী। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা পরীক্ষার্থীকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে যায়। অবস্থার অবনতি হয় তাকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসারা।সেখানে চিকিৎসার পরে রাতেই বাড়ি ফিরে আসে। পরীক্ষার্থীর মা আরো জানান পরীক্ষার্থীর মনের অদম্য জেড়ে মঙ্গলবার মাধ্যমিক দিতে যায় সে। স্কুলে ঘরের ব্যবস্থা না করে তিন চাকা সাইকেল ভ্যানে বসেই পরীক্ষা দিতে হয়েছে তাঁকে। মাধ্যমিক পরীক্ষার পরে ওই পরীক্ষার্থীর ছবি করতে গেলে বাধা দেয় স্কুল কর্তৃপক্ষ।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ নাইয়া বলেন, ওই পরীক্ষার্থীর জন্য ঘরের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ওর শারীরিক অবস্থার জন্য যে ভ্যানে করে পরীক্ষা দিতে এসেছিল সেই ভ্যানেই পরীক্ষা দিতে চেয়েছিল। কোনো অন্ধকার ছিল না।

Related News

Also Read