Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

বিডিও অফিসে বিজেপির ডেপুটেশনের নেতৃত্বে অশোক দিন্ডা ।

পুর্ব মেদিনীপুরের তমলুক ব্লকে ডেপুটেশন দেওয়ার জন্য বিজেপি কর্মীর সমর্থকেরা মিছিল করে নাইকুড়ি বিডিও অফিসে আসেন।

হলদিয়ার সুতাহাটা বিডিও অফিসে বিজেপি কর্মী সমর্থকরা ডেপুটেশন দিতে যাওয়ার সময় বিডিও অফিস থেকে ১০০ মিটার দূরে পুলিশি বাধার মুখে পড়লেন। পরে ময়নার বিধায়ক অশোক দিন্ডা নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা বিডিওর কাছে ডেপুটেশান জমা দিতে যান।

ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে বিধায়ক অশোক দিন্ডা বলেন যে বিডিও নেতৃত্বে ভোট লুট করা হয়েছে এবং ভোটের গণনার আগের দিন তমলুকের তৃণমূল নেতা চঞ্চল খাড়ার নেতৃত্বে ব্যালট বক্স চুরি করতে এসেছিল ।

অশোক দীন্ডার অভিযোগ তৃণমূলের হার্মাদদের পুলিশ মেরেছে আর তার জন্য তমলুকের পুলিশ বিজেপির ক্যাম্প থেকে বাইক এবং বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে আমরা হাইকোর্টে করেছি। আমরাও ১৪ টা আসনে জিতেছি কি করে বিডিও দলদাস হয়ে কাজ করে দেখে নেব।

Related News

Also Read