Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

তৃণমূল কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি।

ভোট পরবর্তী হিংসার জেরে এক তৃণমূল কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। অভিযোগ ভোট পরবর্তী হিংসায় রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে ওঠে খেজুরি বিধানসভার এলাকা। সেই উত্তেজনা থামাতে এবং কর্মীদের সতর্ক করতে ১২ই জুন খেজুরীর জনকার কাছে একটি তৃণমূল কংগ্রেসের   জনসভা হয়।

এই জনসভায় বক্তব্য রাখেন রাজ্য নেতৃত্ব কুনাল ঘোষ, মন্ত্রী বীরবাহা হাঁসদা, শিউলি সাহা সহ জেলা নেতৃত্ব গন। এই জনসভা শেষে বাড়ি ফেরার পথে সুজয় ঢালী ও তার স্ত্রী পলি ঢালী কে কয়েকজন বিজেপি আশ্রিত দুস্কৃতকারীরা মারধর করে। কার জোরে গুরুতর জখম হয় দম্পতি। এই ঘটনার ১৭ জুন অভিযোগ দায়ের হলে তলপাটিঘাট কোস্টাল থানার পুলিশ তদন্ত শুরু করে। মঙ্গলবার অভিজান চালিয়ে সাতশিমলি  গ্রামের বাসিন্দা সঞ্জয় দলাই কে গ্রেফতার করে। বুধবার তাকে আদালতে তোলা হয়। বিচারক তার জামির নাম অঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন

Related News

Also Read