লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটি-র ব্যবস্থাপনায় বুধবার নয়াপুট সুধীর কুমার হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের দন্ত পরীক্ষা ও থ্যালাসিমিয়া সচেতনতা এবং বাহক নির্ণয় শিবির হল।বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ প্রলয় দাস শতাধিক ছাত্র-ছাত্রীদের দাঁতের পরীক্ষা করেন। এদিন কাঁথি মহাকুমা হাসপাতালের সহযোগিতায় থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও সচেতনতা শিবির হল। শিবিরে শতাধিক ছাত্র-ছাত্রীর থ্যালাসেমিয়া বাহক নির্নয় করার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

ক্লাব সদস্যা ও কাঁথি মহাকুমা হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিন্টেনডেন্ট স্বাতী মাইতি থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে মূল্যবান বক্তব্যের মাধ্যমে ছাত্র ছাত্রীদের সচেতন করেন। শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই । লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুর্গাশঙ্কর সাহু, স্বাতী মাইতি, শ্রেয়া মাইতি প্রমুখ সদস্য সদস্যাগণ।





