পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার-দিঘা ১১৬ বি জাতীয় সড়কে শনিবার ভোররাতে চন্ডীপুরে একটা ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে।
একটি বাস দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। উল্টো দিক থেকে কাঁথি থেকে কলকাতার উদ্দেশ্যে একটি ভেনামি চিংড়ি মাছের কন্টেনার রওনা হয়েছিল। চন্ডীপুর ফ্রাই ওভারে ওঠার মুখে ভেনামি চিংড়ি মাছের কণ্টেনারকে সজোরে ধাক্কা মারে ওই বাসটি।

এই দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলে চন্ডীপুর থানার পুলিশ এসে দুই আহত ব্যক্তিকে স্থানীয় হসপিটালে ভর্তি করেন। দুর্ঘটনার ফলে ১১৬ বি জাতীয় সড়ক কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।


Post Views: 101





