Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

।। আদিবাসীর মুখে বিজেপি কর্মীর প্রস্রাব:ক্ষমা চাইছে মুখ্যমন্ত্রী ।।


তিন দিন আগে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন সংবাদ।

গত ৪ জুলাই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলার কুবরি গ্রামে।ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি আদিবাসী এক শ্রমিকের মুখে, গায়ে প্রস্রাব করছেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশে শোরগোল পড়ে যায়।

অভিযুক্তের নাম প্রবেশ শুক্ল। স্থানীয় বেশ কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে, প্রবেশ বিজেপির সক্রিয় কর্মী। বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লর ঘনিষ্ঠ। যদিও বিজেপি বিধায়ক প্রবেশের সঙ্গে যোগের কথা অস্বীকার করেছেন।



আদিবাসী শ্রমিকের মুখে-গায়ে প্রস্রাব করার ঘটনা নিয়ে গত তিন দিন ধরে উত্তাল মধ্যপ্রদেশ।সারা দেশ জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিও সরগরম হয়ে উঠেছে । বিষয়টি নিয়ে নানা মহলে ক্রমাগত সুর চড়তে থাকায় অভিযুক্ত ব্যক্তি প্রবেশ শুক্লর বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা তো নিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য প্রশাসন।

শুধু তাই-ই নয়, এই ঘটনায় সরকারের ভাবমূর্তিতে যাতে কোনও রকম আঁচড় না লাগে, তার জন্য খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান আসরে নামেন।

আদিবাসী শ্রমিক দশমত রাওয়তের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি তাঁকে নিজের বাসভবনে ডেকে নিয়ে এসে হাত-পা ধুইয়ে দেন। পরিয়ে দেন উত্তরীয়। কিছু উপহার দেন। শুধু তাই-ই নয়, নিজের হাতে শিবরাজ খাইয়েও দেন দশমতকে।

Related News

Also Read