Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

স্নান করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত,সলিল সমাধি শিক্ষকের।

পুকুরের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক প্রাথমিক শিক্ষকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি -১ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের পুঁয়াবালিবাড় গ্রামে।

বুধবার দুপুরে ওই গ্রামের সুশান্ত মান্না (৫২) পুকুরে স্নান করতে যায়। সেই সময় সে জলে তলিয়ে যায়। তারপর পরিবারের লোকেরা তার কোন খোঁজ পায়নি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বিকেল চারটা নাগাদ বাড়ির পুকুরের জলে তাকে ভাসতে দেখে পরিবারের লোকেরা।

তড়িঘড়ি জল থেকে তুলে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের নির্দেশ দেয়।স্থানীয় সূত্রে জানা গেছে সুশান্ত মান্না হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অবিবাহিত এই মানুষটি বেশ কিছুদিন রোগে ভুগছিলেন। প্রাথমিক ভাবে অনুমান স্নান করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয় এবং মৃত্যু হয়।এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related News

Also Read