Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

আশা কর্মীদের স্বাস্থ্য ভবনে অভিযানে যেতে বাধা

 

 

 প্রদীপ কুমার সিংহ

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা তৃণমূল সরকার গঠন করার পর আশা প্রকল্পে উদ্যোগ নিয়েছিলেন। সেই প্রকল্পে পশ্চিমবাংলা জুড়ে বেশিরভাগ বিবাহিত মহিলারা এতে অংশগ্রহণ করেছিলেন। তবে এই মহিলারা কন্ট্রাকচুয়াল কাজ করতেন। তাদের দিয়ে স্বাস্থ্য দপ্তরে কিছু কাজ করাতে আবার বোর্ডের পরীক্ষা হলেও কিছু কাজ করাতে সেই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া, গর্ভবতী মহিলাদের দেখভাল করার জন্য কাজ করতো। তাদের মাইনের সিস্টেম ছিল সরকারের পক্ষ থেকে।

আশা কর্মীরা বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন দাবিতে তারা সোচ্চার হয়েছেন সরকারের বিরুদ্ধে। যেমন তাদের মাইনে সরকারি কর্মচারীদের বেতন অনুযায়ী বাড়াতে হবে, এক্সট্রা কাজের জন্য টাকা ঠিকমতো পেত না,তা যাতে ঠিকমতো পায় তার দাবিতে, তারা টিএ বিল ঠিক মত পেতেন না। এই কারণে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় আশা কর্মীরা। সেই অনুযায়ী বুধবার সকালে ট্রেনে বাসে বিভিন্ন যানবাহন গাড়িতে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে সল্টলেক স্বাস্থ্য ভবনে উদ্দেশ্যে রওনা হয় আশা কর্মীরা। যদিও সরকারের পক্ষ থেকে আশা কর্মীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছিল জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। কিন্তু সেই নির্দেশ না মেনে বুধবার স্বাস্থ্য ভবন অভিযান করে আশা কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদেরকে বলা হয়েছিল আশা কর্মীদের ইউনিয়নের কয়েকজন নেতার সঙ্গে কথা বলবেন। কিন্তু আশা কর্মীরা তা মানতে চাননি সবার সঙ্গে কথা বলার সুযোগ দিতে হবে বলে এই কর্মসূচি নেয়। আশা কর্মীদের এই স্বাস্থ্য ভবন অভিযান যাতে কলকাতার বুকে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বাস ট্রেন সহ বিভিন্ন গাড়িকে আটকে দেওয়ার পরিকল্পনা নেয়।

বারুইপুর স্টেশন এর সকাল থেকেই আশা কর্মীদের ট্রেনে যাওয়ার জন্য ভিড় জমাতে থাকে এবং ট্রেনে ওঠার চেষ্টা করে। বারুইপুর স্টেশনে কর্মরত জিআরপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করে ট্রেনে উঠতে বাধা দেয় আশা কর্মীদের সঙ্গে মুখে কথা বলে। তাতে পড়ে অনেক আশা কর্মী বাড়ি ফিরে যায়। সকাল ১০ টা থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত রেল স্টেশনে কোন আশা কর্মীকে টেনে Andr দেয়নি। বারুইপুর স্টেশনে জিআরপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মীরা। ধপধপি স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী নীতা ঘোষ বলেন আমরা বহুদিন ধরেই আন্দোলন করে আসি কিন্তু আমাদের কথা সরকার শুনছে না শেষে বাধ্য হয়ে আমরা বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিলাম সেখানে আমরা যাব যদি আমাদের আটকান তাহলে আমরা অন্য উপায় সেখানে পৌঁছাব।

Related News