Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। চুরির গয়না পাচারের আগে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী সহ ৩ ।।

পুলিশের তৎপরতায় চোরাই সোনা পাচারের আগে পুলিশের হাতে ধরা পড়ে গেল স্বর্ণ ব্যবসায়ী সহ তিনজন পাচারকারী। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার পুলিশের সাফল্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


পুলিশ সুত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে ৭৫ হাজার সোনার গয়না ও ৬৫ হাজার টাকার নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস বলেন গোপনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই দলের সাথে আর কারা কারা জড়িত সবটা খতিয়ে দেখা হচ্ছে।


ভগবানপুর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল পশ্চিম মেদিনীপুর জেলায় খড়্গপুর এলাকায় সমীর দাস, দাঁতন এলাকার প্রদীপ সাবার ও গরবেতার বাসিন্দা পঞ্চানন সিং। বাকি একজন ভগবানপুরে স্বর্ণ ব্যবসায়ী গুমকিয়া গ্রামের প্রদীপ কামিলা। রবিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে ৬ দিনের পুলিশ হেফাজতের হেফাজতের নির্দেশ দেন। তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।


সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় বাড়ি থেকে বানঝার সেজে বাড়ির ভিতরে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে পালাচ্ছিল৷ এমনই একাধিক অভিযোগ পাচ্ছিল জেলা পুলিশ। জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল অভিযুক্তদের উপর নজর রেখেছিল। শনিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর কলাবেড়িয়া বাজারে ভগবানপুরে গুমকিয়া গ্রামের প্রদীপ কামিলার সোনার দোকান রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার তিনজন বিভিন্ন এলাকা থেকে সোনার গয়না চুরি করে দোকানে বিক্রি করতে এসেছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে হাতেনাতে তিনজন সহ ব্যবসায়ীকে গ্রেফতার করে।

Related News

Also Read