Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। হাওড়ায় দুটি কৃষি সমবায় সমিতিতে তৃণমূলের জয় ।।

হাওড়ায় ঘুরে দাঁড়াতে শুরু করলো তৃনমূল। কয়েক দিন আগে হাওড়ার সাঁকরাইলের শ্যামাপ্রসন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে ৬৪টি আসনে প্রার্থীই দিতে পারেনি শাসক দল ।এবার সেই পরিস্থিতির বদল ঘটলো।দুটি কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস।

রবিবার শ্যামপুর ২ নং ব্লকের  শশাটি কৃষি সমবায় সমিতির নির্বাচনে ৯ টি আসনেই তৃণমূল প্রাথীরা জয়লাভ করে। অন্যদিকে শ্যামপুর ১ নং ব্লকের কোটরা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ও ৬ টি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রাথীরা জয়লাভ করে।

দুটি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রাথীদের জয়লাভে খুশী দলীয় নেতৃত্ব।তাঁরা
জানান যতই বিরোধীরা কুৎসা অপপ্রচার করুক না কেন নির্বাচনের এই ফল প্রমান করল বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা করে।

Related News

Also Read