Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

তলিয়ে যাওয়া মহিলা পর্যটকে প্রাণে বাঁচালো নুলিয়ারা।

দিঘার সমুদ্রে গোপাল ঠাকুরকে স্নান করাতে গিয়ে তলিয়ে যাওয়া এক মহিলা পর্যটক কে প্রাণে বাঁচালো নুলিয়ারা। বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার টিটাগর থেকে আশা পূজা পাল তার গোপাল ঠাকুরকে স্নান করাতে যায় দীঘার সমুদ্রে। উত্তাল সমুদ্রের ঢেউতে তলিয়ে যায় পূজা। পূজাকে তলিয়ে যেতে দেখে নুলিয়া মিলন দাস জলে ঝাঁপ দিয়ে বহু চেষ্টা করে তাকে উদ্ধার করে।

তড়িঘড়ি তাকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা পর্যটকেরা পূজা পালের আশা ছেড়ে দিয়েছিল। পর্যটকদের কথায় তার গোপাল ঠাকুরই তাকে রক্ষা করেছে।

Related News

Also Read