Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

গঙ্গাধরচক ও দেওয়ানচক বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় পারিবারিক সহায়তা কেন্দ্রের ত্রৈমাসিক কাজকর্মের মূল্যায়ন সভা।

কাঁথি ৩ নং ব্লকের গঙ্গাধরচক ও দেওয়ানচক বিবেকানন্দ ক্লাব পরিচালিত পারিবারিক সহায়তা কেন্দ্রের ৬৮তম ত্রৈমাসিক কাজকর্মের মূল্যায়ন সভা হলো , শুক্রবার বলাগেডিয়া সেন্ট্রাল কো অপারেটিভ সমবায় ব্যাংকের সভাকক্ষে।পর্যালোচনা ও মূল্যায়ন সভার পৌরহিত্য করেন কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শিখা দাস । ৬৮ তম এই সভায় গত বৈঠকের সিদ্ধান্ত সমূহ পঠিত হয় এবং সভার সভাপতি নিয়মানুযায়ী তাতে সাক্ষর করেন। এই পরিবারিক সহায়তা কেন্দ্রের পরামর্শদাতা সুদীপ্ত মণ্ডল জানান করোনা কালে সরকারি কিছু নিয়মের কারণ বশত রাজ্য আই জি এখনও পর্যন্ত প্রবেশানুমতি না দেওয়ায় সংশোধনাগারে আবাসিক বিচারাধীন বন্দীদের কাউন্সেলিং সহায়তা প্রদান করা সম্ভবপর হচ্ছে না।কারা বিভাগের মন্ত্রী অখিল গিরি সঙ্গে দেখা করে ও তথ্য প্রদান করে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ।তথাপি জামিন নেওয়া বন্দীদের ও কিছু আউটসাইড কেস নিয়ে নিরন্তর সহায়তা প্রদান ও পরামর্শদান চালিয়ে যাওয়া হচ্ছে।

তাঁদের পরামর্শ দানের সঙ্গে সঙ্গে শিক্ষা , স্বাস্থ্য ,সাস্কৃতি, মহল্লা ও সচেতনতার মাধ্যমে প্রতিনিয়ত উৎকর্ষ বৃদ্ধি করা হচ্ছে। অপর কাউন্সিলর রূপালি মাইতি বলেন সমস্যামূলক বিভিন্ন কেসের ইতিবৃত্ত টেনে ধরে মূল সমস্যা যাতে প্রতিনিয়ত না ঘটে তার কার্যক্রম চালানো হচ্ছে।প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নানা সমস্যার সমাধানের ব্যাবস্থা নেওয়া হয়েছে। উক্ত সভায় পারিবারিক সহায়তা কেন্দ্রের সাফল্য ও পারিবারিক সমস্যামূলক কাজের বিবরণ, ভবিষ্যতের প্রচার ও প্রসার,পুলিশ ও লোকআদালতের সহযোগিতায় অফিসের কাজের সাফল্য নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

Related News

Also Read