একটা দুটো নয়, মোট ৭টি তেলিয়া ভোলা মাছ উঠল নন্দীগ্রামের এক ট্রলারে। ৩ টি মাছের ওজন প্রায় ৭১ কেজির ওপরে।দাম উঠেছিল প্রতি কেজি প্রায় ১৭ হাজার টাকা। আর ৪ টির ওজন ৫১ কেজি করে।
উল্লেখ্য, সাধারণভাবে মৎস্যজীবিদেত জালে এক-দুটো তেলিয়া ভোলা মাছ পড়লেই বাজারে হইচই পড়ে যেত। এদিন একসাথে ৭টি মাছ জালে পড়ে

প্রায় ২০ লক্ষ টাকায় বিক্রী হলো ৭টা তেলিয়াভোলা মাছ ।দৈত্যাকার এই মাছ গুলিকে দেখতে এদিন দিঘা মোহনায় মাছের আড়তে ভিড় জমান উৎসুক মৎস্যজীবি ও পর্যটকরা।
এমনিতেও ভোলা মাছ জালে পড়লে খুশি হয়ে যান মৎস্যজীবিরা। কারণ এর দাম। চাহিদা প্রবল থাকায় বিপুল দামে বিকোয় এই মাছ। রবিবার দিঘা মোহনায় একসাথে অনেকগুলো ভোলা মাছ পেয়ে খুশি এক ট্রলার মালিক।

Post Views: 86





