Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

পটাশপুরের খাড়ে  পথ দুর্ঘটনায় সাইকেল আরোহী কৃষকের মৃত্যু


বুধবার সকালে  পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ ব্লকের  দক্ষিণ খাড়ে বাম্পার ধাক্কায় এক সাইকেল আরোহী কৃষকের মৃত্যু হয়। বাজার করে বাড়ি ফেরার পথে এগরা দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ৬ চাকার ডাম্পার তাকে ধাক্কা মারে পালিয়ে যায়  । ঘটনা স্থলেই মৃত্যু হয় দক্ষিণ খাড়ের বাসিন্দা পরমেশ্বর দাস(৫০) এর। এরপরে এলাকাবাসিরা প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ স্তব্দ হয়ে  যানচলাচল।

প্রায় এক ঘন্টার বেশি চলে পথ অবরোধ । ঘটনাস্থলে পটাশপুর থানার  পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। স্থানীয়  খাড় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অশোক মাইতি জানান পরমেশ্বর বাবু এই গ্ৰামের বাসিন্দা, বাজার থেকে মাছ ও বাজার করে বাড়ি ফেরার পথে ডাম্পার পেছন থেকে ধাক্কা মারলে সে ছিটকে পড়ে গেলে গাড়ি তার মাথার উপর দিয়েই চাকা চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির ছেলে আসার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য আপনি মহকুমা হাসপাতাল পাঠায়।পুলিশ তদন্ত শুরু করেছে। ঘাতক লরির খোঁজে তল্লাশি চালাচ্ছে। উত্তেজিত জনতাকে থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।

Related News

Also Read